

নোয়াখালীর সেনবাগে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেল বাজার থেকে উধাও হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটি। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ক্যাবের জেলা কমিটি। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে সেনবাগ থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রুমানা ইসলাম, সেনবাগ উপজেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়েল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হুদা শাহজাহান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাইছুল ইসলাম মিঠু, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ জাকের হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ এমাম হোসেন ভূঁইয়া।এছাড়াও সেনবাগ উপজেলা প্রেসক্লাব সেনবাগ কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোঃ হারুন এবং দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান হারুন,সমাজকল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ আবদুল মোতালেব সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন দোকানপাটে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন,অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল করে তুলছে, যা সাধারণ ভোক্তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত এসব অনিয়ম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।