

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দেশের পারমাণবিক শক্তি দ্রুত বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি মোকাবিলায় এই নীতি প্রয়োজন। তিনি জানান, উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার অস্বাভাবিক দ্রুত গতিতে বাড়াবে। দেশটি যুদ্ধজাহাজেও পারমাণবিক ক্ষেপণাস্ত্র যুক্ত করার পরিকল্পনা করছে। কিম জং-উন বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক জোটের কারণে দেশটি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তাই প্রতিরক্ষা শক্তি আরও বাড়ানো ছাড়া বিকল্প নেই। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া এখন এমন একটি বড় ও ছড়িয়ে থাকা পারমাণবিক ব্যবস্থা তৈরি করছে, যাতে একবার হামলা হলেও পুরো ক্ষমতা ধ্বংস করা না যায়। তারা বলছেন, দেশটি রেল, সড়ক, সাবমেরিন এবং ভূগর্ভস্থ ঘাঁটি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করছে। বিশেষজ্ঞরা মনে করেন, সাম্প্রতিক ইরান সংকট উত্তর কোরিয়াকে আরও সতর্ক করেছে। তাদের ধারণা, পারমাণবিক অস্ত্র না থাকলে কোনো দেশ বড় ধরনের হামলার ঝুঁকিতে পড়ে। উত্তর কোরিয়া দাবি করছে, তাদের অস্ত্রভাণ্ডার তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে এবং ভবিষ্যতেও এটি আরও বাড়ানো হবে। সূত্র: দ্য গার্ডিয়ান