
সোনাইমুড়ি থানাধীন বজরা ইউপির ০৭ নং ওয়ার্ডের বজরা উত্তর সাকিনস্থ ধৃত আসামী ছাব্বির হোসেন এর বসত ঘরের পশ্চিম কক্ষে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। ছাব্বির হোসেন(২২), পিতা-নুর নবী, মাতা-রৌশন আক্তার, সাং-উত্তর বজরা(আকরাম আলী বাড়ি), ০৭ নং ওয়ার্ড, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালীকে আটক করে এবং তাহাদের দেহ তল্লাশি করিয়া ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামিদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।