

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে আজ ১৬ জুন ২০২৬ বিভিন্ন মামলার মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন একটি সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ৯নং নবীপুর ইউনিয়ন বিষ্ণুপুর ৮নং ওয়ার্ডের মো.নিজাম উদ্দিন (২৮),তিনটি জিআর ওয়ারেন্টসহ মাদক ও দস্যুতা মামলার আসামি মো.আরিফ (২০), এবং ৯নং নবীপুরের আরাফাত ফাহিম (১৭) হত্যা মামলার ৪নং আসামি মো.মমিন উল্লাহ (৫০) ও ৫ নং আসামি মো.জাহাঙ্গীর (২৪)। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।