

নোয়াখালী বেগমগঞ্জে শিশুদের হামের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ২ শিশুর রক্ত সংগ্রহ করে পাঠানো হয়েছে। যানা যায় বেগমগঞ্জের ১৬ ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভা এলাকায় হামের আশঙ্কা দেখা দেওয়ায় ৩০টি শিশুর শরীরে রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ২ শিশুর শরীরে সন্দেহ জনক ভাবে হামের সংক্রমক দেখা দেওয়ায় আলামত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তবে এখনো রির্পোট আসেনি। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান খায়ের চৌধুরী বলেন কয়েকটি শিশুর রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য জেলা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। হামের প্রার্দুভাব বেড়ে গেলে টিকার কোন সমস্যা হবে না । কারন টিকা সরবারহ ও মজুদ রয়েছে। তিনি আরও বলেন, রবিবার থেকে শিশুদের সুরক্ষা ও হাম প্রতিরোধে প্রচার ও প্রচারনা করা হচ্ছে। কোথাও হামের সন্ধান পাওয়া গেলে সাথে সাথে হামের শিশু রোগীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলার সরকারি হাসপাতালে ভর্তি করার জন্য সকলকে অনুরোধ করেন।