

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অবৈধভাবে ৫ হাজার লিটার তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১৪ এপ্রিল সকালে উপজেলার মধ্যম কাদরা এলাকায় ইশতিয়াক সাঈদ ভূঁইয়া ট্রেডার্সে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসিল্যান্ড নুর পেয়ারা বেগম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।