

নোয়াখালী জেলা শহর মাইজদীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ আফসার উদ্দিন নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে মাইজদীর একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আফসার উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উলুচামরী গ্রামের ফরিদ আলমের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালানো হয়। এ সময় আফসার উদ্দিনকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তিনি নিজেই তার পকেট থেকে একটি চিপসের প্যাকেট বের করেন, যার ভেতর থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহি উদ্দিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।