

সুধারাম মডেল থানাধীন ০৬ নং নোয়াখালী ইউপির ০৩ ওয়ার্ডের শল্যাঘটিয়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ সুমনের কাঠের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ সুমন মিয়া(৪০), পিতা-মৃত শফিক উল্যাহ, মাতা-দুধনাহার বেগম, সাং-শল্যাঘটিয়া (চাঁন মিয়া হাজীর বাড়ি), পোষ্ট- পাক কিশোরগঞ্জ, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীকে আটক করেন এবং তাহার হেফাজত হইতে ৬০(ষাট) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩৮০০/- টাকা উদ্ধার করেন। আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন|