

নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৮৭ লিটার অকটেন জব্দ করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারের ‘রহিম ট্রেডার্স’ থেকে এই বিপুল জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযানে অবৈধ মজুতদারির অভিযোগে দোকানের স্বত্বাধিকারী মো. আবদুল্লাহ এবং তার সহযোগী নাসির উদ্দীনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি দল সোমবার রাত ১টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মজুত করে রাখা ২৮৭ লিটার অকটেন জব্দ করা হয়। নোয়াখালীতে অবৈধভাবে অকটেন মজুত, আটক ২ অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, আটককৃত ব্যক্তিদের জ্বালানি তেল মজুত বা বিক্রির কোনো লাইসেন্স বা বৈধ অনুমোদন নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অধিক মুনাফার আশায় তারা অবৈধভাবে এই অকটেন মজুত করেছিলেন। তিনি আরও জানান, অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা রুখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে পুলিশের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দ তেলের বিষয়ে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।