

নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাঁশতলা দুধ মিয়া সরকার বাড়ির প্রবাসী আব্দুল মোতালেব এর স্ত্রী টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। প্রবাসী আবদুল মোতালেব অভিযোগ করে বলেন, এক প্রবাসী ছেলের সাথে তার স্ত্রী আখি আক্তার আকলিমার পরকীয়া রয়েছে। কয়েকদিন আগে ওই ছেলে দেশে আসে। গত ৭ জুন সকাল ৯ টার দিকে আখি আক্তার আকলিমা দেড় ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লক্ষ টাকা ও প্রবাসীর আড়াই বছরের শিশু সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়। এই ঘটনায় প্রবাসী আব্দুল মোতালেব চাটখিল থানায় অভিযোগ দিয়েছেন এবং আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছেন । প্রবাসী আব্দুল মোতালেবের স্ত্রী ইতিপূর্বেও বহু অপকর্মের সাথে জড়িত ছিলেন বলে প্রাপ্ত অভিযোগে জানা গেছে। জানা যায় গত প্রায় চার বছর আগে পুর্ব পরকোট মোল্লা বাড়ির জসীমউদ্দীনের মেয়ে আখি আক্তার আকলিমা সাথে প্রবাসী আব্দুল মোতালেবের ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে সম্পুন্ন হয়। বিয়ের কয়েক মাস পর মোতালেব বিদেশ চলে যায়। আব্দুল মোতালেব বিদেশ যাওয়ার পর তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। পুত্র সন্তানের জন্মের কয়েক মাস পর আখি আক্তার কারণে-অকারণে স্বামীর সাথে ঝগড়া বিপদে লিপ্ত হয়। আব্দুল মোতালেব অভিযোগ করে বলেন, সে বিদেশ থাকাকালীন তার স্ত্রী একাধিক পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। আর এ পরকীয়ার কারণে ৩বার ঘর থেকে পালিয়ে যায়। এবারও সে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে।