

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে খাল দখলের অভিযোগে অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এসময় ছয়ানি-রাজগঞ্জ খাল দখল করে নির্মাণাধীন পাকা ভবন তাৎক্ষণিক সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ পূর্বক উক্ত ভবন উচ্ছেদ করা হয়। দখলকারীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুসারে ৫,০০০/- এবং একই সময় খোলা পায়খানা ব্যবহার করে রাস্তার পাশে দুর্গন্ধ সৃষ্টি করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুসারে মোট ০২ টি মামলায় ৬,০০০/- অর্থ দন্ড প্রদান করা হয়।অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশের চৌকস টিম সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান চলমান থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট